বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রেকর্ডীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহরের পলাশপোলের আতিয়া জামে মসজিদের পূর্ব পাশে প্রতারক মাওলানা আব্দুল মান্নান ও তার ভাইপো অহিদুজ্জামান খালিদ কর্তৃক রেকর্ডীয় সম্পত্তি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের করেন শহরের পলাশপোল এলাকার মৃত তোজাম্মেল হকের স্ত্রী ভুক্তভোগী রেবেকা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী তোজাম্মেল হক ১৯৭৯ ও ১৯৮৪ সালে পলাশপোল, রসুলপুর ও কাশেমপুর মৌজায় এসএ রেকর্ডীয় জমির মালিক আব্দুল জব্বারের দুই পুত্র রফিকুল ইসলাম ও আব্দুল অদুদ এবং তার দুই ভাই আব্দুল গফফার ও আব্দুস সাত্তারের নিকট থেকে ১৫০১, ১১০১৫, ১১০১৬, ১১০৬১, ১১০১৮, ১১১৪৭, ১১০৬২, ১১০৬৭, ৪৯৪৯, ৪৯৪৮ ও ৬০৮৪ সহ মোট ১১ টি দাগে ১২১ শতক জমি ক্রয় করেন। পরে তিনি এই জমি নিজ নামে রেকর্ড করেন। যার খতিয়ান নং-২৬৫১/৪, হোল্ডিং নং-৪৭৪৯। এই ১২১ শতক জমির মধ্যে তিনি বিভিন্ন সময় মোট ৮৭ শতক জমি বিক্রয় করেন। এরপর ২০০৫ সালে তিনি মারা যাওয়ার পর বাকী ৩৪ শতক জমি আমিসহ তার ওয়ারেশ মামুনুল হক গং প্রাপ্ত হন। এরপর সবাই নিজ নামে রেকর্ড করেন এবং হাল নাগাদ খাজনাও পরিশোধ করে ভোগ দখলে রাখেন। যার রেকর্ড খতিয়ান নং-৩৮১৩, হোল্ডিং নং-১৬৫৯। উপরোক্ত দাগের মধ্যে ১১০১৮ দাগে রেকর্ডীয় অপর মালিক আব্দুল বারীর ১৭ শতক জমি রয়েছে। এই জমি ১৯৯৬ সালে তার পুত্র মাজেদ সরদার জনৈক মোস্তফা জামানের কাছে বিক্রয় করে তিনি নিঃস্বর্ত্ব হন। অথচ ওই একই জমি থেকে ২০০৬ সালে বালিয়াডাঙ্গা গ্রামের আজিম উদ্দিনের পুত্র মাও. আব্দুল মান্নান ও তার ভাইপো অহিদুজ্জামান খালিদ তার কাছ থেকে ১৩.৩৩ শতক জমি ক্রয় করেন। যা তারা পারিবারিক আন রেজিস্ট্রি বন্টন নামা ও জাল রেকর্ড সৃষ্টি মূলে ক্রয় করেন। এরপর তারা সেখানে রাতারাতি পাঁচিল দিয়ে ওই একই দাগে আমাদের ১১.৬৬ শতক জমিসহ মোট ১৪ শতক জমি দখলে নেন। অথচ এই জমি নিয়ে কয়েকদফায় পৌরসভা ও থানায় শালিসি বৈঠকে তারা কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি। থানা কর্তৃপক্ষ জিপির মতামত চান। জিপির মতামতে আমাদের কিছুটা ক্ষতি হলেও শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে সে মতামত আমরা মেনে নিতে প্রস্তুত। কিন্তু মাও. আব্দুল মান্নান ও তার ভাইপো জিপির মতামত না মেনে উল্টো এই জমি নিয়ে তারা গত ৬ জানুয়ারী আদালতে আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আদালত উক্ত মামলায় ৩ ফেব্রয়ারী আমাদের কাগজ পত্র জমাদানের জন্য সমন জারী করেন এবং ওই সময় পর্যন্ত স্থিতাবস্থা জারী করেন। আমরা যথারিতী আমাদের উকিলের মাধ্যমে ওই দিন জবাব দাখিলসহ আমাদের স্বপক্ষের যাবতীয় কাগজ পত্র জমা দিয়েছি। উক্ত জমির অনলাইন খাঁজনা দেয়ার রশিদসহ সকল প্রকার বৈধ কাগজ পত্র আমাদের থাকার শর্তেও প্রতারণা, জালিয়াতি ও অবৈধ টাকার জোরে মাওলানা আব্দুল মান্নান ও তার ভাইপো অহিদুজ্জামান খালিদ এই জমি জবরদখল করে প্রকৃত মালিকদের হয়রানি করছেন। তিনি আরো বলেন, মাওলানা আব্দুল মান্নান সম্প্রতি সংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাদের নামে একটি সংবাদ পরিবেশন করিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় প্রতারক ও মামলাবাজ মাও. আব্দুল মান্নান ও তার ভাইপো অহিদুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন