বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসনের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসবের সাতক্ষীরা জেলায় ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্তত সময় পার করছেন প্রতিমা কারিগররা। জেলায় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে র‌্যাব পুলিশের পাশাপাশি কয়েক স্থরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক আরো বলেন প্রশাসনের পাশাপাশি আপনাদের স্বেচ্চাসেবক ও সিসি ক্যামেরা বসায়ে ২৪ঘন্টা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাউৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি উপ পরিচালক রেজা আহম্মেদ, আনসার এর জেলা কমান্ডার মুর্জিদা খানন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ কুমার, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপিত ঘোষ সনৎ কুমার প্রমুখ। বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্যামনগরে মতবিনিময়সভা: মঙ্গলবার বিকালে শ্যামনগর থানার আয়োজনে থানা চত্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল, বিভিন্ন পুজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ প্রমুখ। জানা যায় উপজেলায় এবার ৬৫টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। দূর্গাপুজা শান্তি পূর্ণভাবে উদ্যাপনের লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা