বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“সাতক্ষীরায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ জনশক্তিতে পরিনত হচ্ছে”

“মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এস.ই.আই.পি প্রকল্পের আওতায় “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ড্রাইভিং লাইসেন্স বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিনত করছে। বিভিন্ন কোর্সের মেয়াদে ট্রেনিং গ্রহণ করে বিদেশ যাচ্ছে।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ কার্যক্রম খুবই প্রশংসনীয়। সাতক্ষীরার মাটি যেমন উর্বর তেমন সাতক্ষীরার মানুষদের মেধাও খুবই ভাল। এ জেলার মানুষেরা দেশের গুরুত্বপূর্ণ পদে সুনামের সহিত কাজ করছে। তবে ২০১৩ সালের কুকর্মের কারণে এ জেলার উন্নয়ন একটু পিছিয়ে আছে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর বাস্তবে রুপ নিতে যাচ্ছে।

শহরের মত উন্নত সেবা গ্রামে পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। সাতক্ষীরা পৌরসভা একদিন সিটি কর্পোরেশন হবেই। আমাদের মানুষিকতা পরিবর্তন করে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।” এস.ই.আই.পি প্রকল্পের আওতায় কেক কেটে “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় এবং ২৫ জন প্রশিক্ষাণার্থীর মাঝে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়। “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” প্রশিক্ষণ কোর্সে ৪০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ শুরু হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অটোমোবাইল বিভাগীয় প্রধান মো. মেহেদী হাসান, ওয়েল্ডিং বিভাগীয় প্রধান মো. তৌহিদুল আলম শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা