শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্দোলন-সংগ্রাম ও সফলতার ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুৃক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা বঙ্গ ভবনে থাকলেও কখন কোথায় দুর্যোগে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে তাদের কথা ভেবে প্রত্যন্ত অঞ্চলে সহায়তা পৌছে দিচ্ছেন। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অনেক অবদান রয়েছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের নিজস্ব অর্থায়ণে পদ্মাসেতু তৈরী করেছেন এবং জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌছাতে পেরেছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।’

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ১১৫৯) এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ১১৫৫) এর সভাপতি মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ১১৫৯) এর সভাপতি এরশাদ আলী প্রমুখ।

এ সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন বেসিক সংগঠনের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন