সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় কলারোয়ার সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার। তিনি কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আক্তার হোসেন ভোলা ও হাফিজা বেগমের ছেলে। ফিরোজ জোয়ার্দার অনলাইন নিউজ পোর্টাল AB 71, বঙ্গভূমি ও আজকের সাতক্ষীরা পত্রিকায় কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

ব্যক্তি জীবনে বয়স ৩৫ পেরুলেও অবিবাহিত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার গুরুতর আহত হন। স্থানীয়রা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত জোয়ার্দারের ভাতিজি সোয়ানা অসুস্থ্য হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থাকায় শুক্রবার ভাতিজীর জন্য খাবার পৌছে দিয়ে আগত জুম্মার নামাজের তাগিদে দ্রুত নিজ বাড়ি কলারোয়াতে ফিরছিলেন।

সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালককে আটক করতে পুলিশের একটি দল কাজ করছে।

সাতক্ষীরা সদর হাসপাতাল হতে মরদেহ নিয়ে কলারোয়ার গদখালি পৌছালে সেখানে মানুষের ঢল নেমে আসে লাশ এক নজর দেখার জন্য। সেই সময়ে তার বাবা-মা সহ নিকট আত্মীয়ের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

নিহতের চাচা কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন জানান, শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযার নামাজা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা