শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেফতার

দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় টিকাদান কেন্দ্রে এক স্বাস্থ্যকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সাংবাদিক ইয়ারব হোসেন মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে যান। সেখানে একটি ভায়াল থেকে একাধিক ব্যক্তিকে টিকাদানের অভিযোগ তোলেন সাংবাদিক ইায়ারব হোসেন। ওই টিকাদান কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম তাকে জানান, একটি ভায়াল থেকে একাধিক ব্যক্তিকে দেয়ার সুযোগ আছে। ওইসব কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামের সাথে তার বচসার ঘটনা ঘটে। উভয় কিছুটা ও কমবেশি উত্তেজিত ও অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। সেসময় স্বাস্থ্যকর্মীকে চড় মারেন সাংবাদিক। এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম সাংবাদিক ইয়ারব হোসেনের নামে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ তুলে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ ইয়ারব হোসেনকে তার তুজুলপুরস্থ বাসভবন থেকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ইয়ারব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সাংবাদিক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবসহ কয়েকটি সাংবাদিক সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত