শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা: মানববন্ধন ফাঁসির দাবীতে

সাতক্ষীরায় স্ত্রীকে ৬ টুকরো করে হত্যাকারী স্বামীসহ মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, স্থানীয় মেম্বর আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গত ২৮ জুন আলীপুরের জমির উদ্দীনের মেয়ে মোসলেমা খাতুনকে খুন করে ৬ টুকরো করে ইছামতি নদীতে ফেলে দেন স্বামী রফিকুল ইসলাম। পরে সেই লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।

ওই ঘটনার পর রফিকুলসহ ৬ জনকে আসামী করে মামলা করে নিহতের মা শাহিদা খাতুন। তবে হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামী নিহতের স্বামী রফিকুল ইসলামসহ আরো ৪ জন। এসময় ঘাতক স্বামীসহ খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবী জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস