বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৪৮ জন।

করোনা উপসর্গে মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের মঞ্জুর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৬০), একই উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত গৌরপদ অধিকারীর ছেলে গোবিন্দ অধিকারী (৬৫), কলারোয়া উপজেলার কুশডাঙ্গা গ্রামের মৃত হাজি শরিয়তউল্লাহ’র ছেলে মতিয়ারা রহমান (৮৫), একই উপজেলার ঝিকরা গ্রামের মনোতষের স্ত্রী নমিতা বালা (৫৫),তালা উপজেলার খেশরা গ্রামের মৃত আবদুল জব্বারের স্ত্রী নুর জাহান (৬৫) ও যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আবদুল বারী মোল্যার ছেলে লুৎফর রহমান (৮৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৫ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর এর মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাত ৪ টা থেকে রাত সাড়ে ৮ টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

সামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ৪ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত মোট ১০৪ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৪ জন করোনা পজেটিভ ও বাকি ১০০ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৪ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৯ শতাংশ। যা আগের দিনের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ বেশী।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ছয় জন। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ৬ দশমিক ৩৬ শতাংশ।

তিনি আরো বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৮৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৫৫৮ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৪ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৫৫৪ জন। জেলায় ৩ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৬৪৮ জন।

সিভিল সার্জন আরো জানান, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৮৩ হাজার ৮৮৯ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭৯ হাজার ৮১০ জন। এদিকে সেনোফর্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১৪ হাজার ৬২২ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৮ হাজার ৪৮৬ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন