শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের আপিল: আদালত পরিবর্তন চেয়ে আবেদন রাষ্ট্রপক্ষের

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১০ বছরের কারাদন্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আপিল আবেদন জজ আদালতে শুনানির পরিবর্তে হাইকোর্টে শুনানি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আবেদনটির ওপর বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশ দেবেন।

আদালতে আবেদনটির পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।
অন্যদিকে সাবেক এমপি হাবিবের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় চলতি বছরের ৪ ফেব্রম্নয়ারি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিন জনকে ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর। পরে ওই রায়ের বিরুদ্ধে হাবিবুল ইসলাম জেলা জজ আদালতে আপিল দায়ের করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বলেন, জজ আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। কিন্তু ১০ বছরের দন্ডিত হাবিবুল ইসলাম হাবিবের আপিল শুনানির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে রিভিশন দায়ের করেছে। কেননা, রাষ্ট্রপক্ষের যুক্তি হলো- যাদের ৭ বছরের বেশি দন্ড হয়েছে তাদের আপিল শুনানি জজকোর্টে নয়, হাইকোর্টে হতে পারে। এ কারণেই এ রিভিশন দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন