রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামাজিক দূরত্ব মেনে প্রিয় দলের খেলা দেখতে ২১টি ক্রেন ভাড়া

করোনা প্রতিরোধে অন্যতম কার্যকরি উপায় হল সামাজিক দূরত্ব। পৃথিবীর সব দেশেই এখন সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। তাহলে পছন্দের খেলা দেখাও তো ছাড়া যায় না। সেই খেলায় যদি আবার অংশ নেয় প্রিয় দল।

পোল্যান্ডবাসীও নিজেকে আর আটকে রাখেনি।
তাই বলে সামাজিক দূরত্বও ভাঙেনি। মাঠের বাইরে থেকেই দূরত্ব বজায় রেখে খেলা দেখার জন্য ভাড়া করে নেয় ২১টি ক্রেন।

পোলিস ফুটবল লিগের থেকেও পোল্যান্ডে বেশি জনপ্রিয় স্পিডওয়ে রেসিং।

স্পিডওয়ে একস্ট্রালিগ সে দেশের সবথেকে জনপ্রিয় খেলা। বাইকের রেস হয় সেখানে।
ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন আর জিকেএম গ্রুদজিয়াজ মুখোমুখি হয়েছিল। এ রকম টানটান রেসিং কোনও মতেই ছাড়া যায় না।

এদিকে, সংক্রমণ ঠেকানোর জন্য মাঠে নির্দিষ্ট সংখ্যক দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন ভক্তরা দমতে নারাজ। খেলা দেখেই ছাড়বেন। তাই ২১টি ক্রেন ভাড়া করে ফেলেন। সেই ক্রেন দাঁড় করানো হয় মাঠের বাইরে। সেখানে চেপেই খেলা দেখেন ভক্তরা। ভক্তদের মান রেখেছে দলও। খেলায় জয়ী হয়েছে ক্লাব মোটোরোওয়ি ক্রস লাবলিন। ৫৮-৩২ সেটে জিতেছে তারা।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের