বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশের ন্যায় সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি: ক্যাডার বৈষম্য নিরসনে নির্দেশনাসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সর্বাত্মক কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

সমিতির সাথে একাত্ততা প্র‍কাশ করে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি কলেজ এ চলছে বি সি এস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের সর্বাত্নক কর্মবিরতি।
১.আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন।
২. সুপার নিউমারারী পদে পদোন্নতি
৩. অধ্যাপকদের তৃতীয় গ্রেডে উন্নীতকরণ
৪. অর্জিত ছুটি প্রদান।
৫. ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা
৬. শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদে ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ইত্যাদি দাবি জানানো হয়েছে।

২০১৫ সালের পে স্কেলের পর এখন ২০২৩। এর পর থেকে অদ্যবধি সহকারী অধ্যাপক থেকে অধিদপ্তরের সর্বোচ্চ পদ পর্যন্ত ৪র্থ গ্রেডে চাকরি করছেন! মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে অনুশাসন দিলেও তার বাস্তবায়ন ৮ বছরেও করা হয়নি। অনেক যোগ্য ব্যক্তি অধ্যাপক না হয়ে অবসর গ্রহণ করছেন।

জানা গেছে ,প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের ১০-১৫ বছর অপেক্ষা করতে হয় একটা পদোন্নতির জন্যে। একটা ক্যাডার সার্ভিসের মর্যাদাহানি কারা করছেন ও কেন করছেন।
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেখানে শিক্ষা ক্যাডারের শিক্ষকদের অবস্থা শোচনীয় করে রাখছে কারা? এ দেশ আমাদের সকলের। এরকম আরো অনেক আছে যা বলে শেষ করা যাবেনা। বৈষম্য নিপাত যাক, অন্যের ছড়ি থেকে শিক্ষা ক্যাডার মুক্তি পাক।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন