শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিনহা হত্যায় জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা সে’নাপ্রধানের

সেনাবাহিনীর আর কাউকে যেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্ম’দ রাশেদ খানের ভাগ্য বরণ করতে না হয়, সেজন্য তার হ’ত্যাকা’ণ্ডে জ’ড়িতদের দৃষ্টান্তমূলক শা’স্তি প্রত্যাশা করেছেন সে’নাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার সকালে চট্টগ্রাম সে’নানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা করেন।

সে’নাবাহিনী প্রধান বলেন, যারা ক্রিমিনাল তাদের উপযু’ক্ত এবং দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সে’নাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারো সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করি।

ঘটনার ত’দন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সে’নাপ্রধান বলেন, ঘটনাটি ত’দন্ত হচ্ছে, এ ব্যাপারে কিছু বলা যাবে না।

তিনি বলেন, যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই জানে। অ’ত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার দৃষ্টান্তমূলক শা’স্তি হতে হবে। এটা ত’দন্তে বেরিয়ে আসবে এবং সাজাটা যখন হবে তখন সন্তুষ্টির প্রশ্ন আসবে।

সে’নাপ্রধান বলেন, আম’রা যুগ যুগ ধরে দেখে আসছি, কোনো ঘটনা ঘটলে কেউ না কেউ এটার আনডিউ প্রিভিলেজ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিলো। হয়তো এখনো চেষ্টা করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বোঝে। যে ঘটনা ঘটেছে অবশ্যই অ’ত্যন্ত নৃ’শংস ঘটনা, ন্যক্কারজনক ঘটনা।

তিনি বলেন, শুধু সে’নাবাহিনীর পক্ষ থেকেই ঘৃ’ণা জানানো হয়নি, পু’লিশ প্রধানও সেদিন এসেছিলেন। তারাও সে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। সবাই এ ঘটনার জন্য ম’র্মাহত হয়েছেন। এরকম একটা ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটা হবে অ’ত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা কাঙ্ক্ষিত নয়।

সে’নাবাহিনীর কোনো সদস্যের ‘অস্বাভাবিক’ কিছু ঘটলে নিজস্ব ত’দন্ত হয় জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, সেটা আমাদের ডিপার্টমেন্টাল প্রয়োজনে হয়। আম’রাও সে ধরনের একটা ত’দন্তের নির্দেশ সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, ত’দন্ত হচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে সে’নাবাহিনীর পক্ষ থেকে সরকারকে কোনো সুপারিশ দেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এ ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ ত’দন্ত টিম গঠন করা হয়েছে। এ ত’দন্ত টিমের প্রতি সে’নাবাহিনী এবং পু’লিশ বাহিনীর সম’র্থন রয়েছে। এ ত’দন্ত দল যেটা উপযু’ক্ত মনে করবে সরকারকে তারা সুপারিশগুলো করবে। এখানে সে’নাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে একটা যৌথ টিম গঠন করা হয়েছে এবং সেখানে আমাদের সে’নাবাহিনীরও সদস্য আছে। সুতরাং আলাদাভাবে সুপারিশ করার প্রয়োজন আছে বলে মনে করি না।

চট্টগ্রামের ভাটিয়ারিতে সে’নাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অ’তিথি ছিলেন জেনারেল আজিজ আহমেদ। সে’নাবাহিনীর ছয়টি সিগন্যাল ব্যাটালিয়ন ১৮, ২০, ২১, ২২ ও ২৩ বীর কালার প্যারেডে অংশ নেয় এবং প্রধান অ’তিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

এসময় সে’নাবাহিনী প্রধান সবাইকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বা’স, সহম’র্মিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সৃশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সে’না সদস্য হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়