বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেই অসহায় পিতার অন্তসত্বা মেয়ের পাশে শার্শা থানা পুলিশ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের অসহায় দীনমজুর ফজলুর রহমানের অন্তসত্বা মেজ মেয়ে সোনিয়া খাতুনের মাতৃত্বকালীন সময়ের যাবতীয় খরচসহ দায়িত্ব গ্রহন করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের প্রতিনিধি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া শনিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সার্বিক সহযোগিতা দিতে দীন মজুর ফজলুর রহমানের বাড়ীতে যান।

তিনি পরিবারের সাথে কথা বলেন ও পুলিশের তত্বাবধানে সোনিয়াকে শারীরিক পরীক্ষার জন্য পার্শ্ববর্তী কলারোয়ার গয়ড়া বাজারের রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে যান।

তিনি জানান, ‘সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এ পর্যন্ত পরিবারটি ৭ হাজার টাকার মত আর্থিক সহায়তা পেয়েছেন। আরও পেতে পারেন। পুলিশের পক্ষে আমরা মেয়েটির পাশে দাড়িয়েছি এবং তার সন্তান ভুমিষ্ট হওয়া পর্যন্ত তার সার্বিক সহযোগিতা ও ব্যয়ভার আমরা বহন করবো।’

এসময় সেখানে স্থানীয় মেম্বর হবিবর রহমান, শহীদ কাজী, সাংবাদিক আজিজুল ইসলাম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বুধবার (৭ জুলাই) ফেসবুক ও কলারোয়া নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অসহায় পিতার আকুতি নিয়ে একটি খবর ভাইরাল হয়। এরপর থেকে বিভিন্ন লোকজন ফজলুর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

সর্বশেষ বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার আলিফ রেজার দৃষ্টিগোচর হলে তিনি পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার নির্দেশনা দেন। পরবর্তীতে শার্শা থানা পুলিশ সোনিয়ার মাতৃত্বকালীন সময়ের সার্বিক দায়িত্ব গ্রহন করেন।

পয়সার অভাবে ফজলু তার সন্তান সম্ভবা মেয়েকে সিজার করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছিলেন না।
একটি অসহায় পরিবারের অন্তসত্বা মেয়ের ব্যয়ভার গ্রহন করায় শার্শা পুলিশের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা