শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রী বাড়ি যেতে না চাওয়ায় যুবকের আত্মহত্যা শ্বশুরবাড়িতেই

লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়ি থেকে জাফর হোসেন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের একটি খোলাঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাফর উদমারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ জানায়, জাফরের বাবা আবুল কাশেম একমাস আগে মারা যান। শনিবার (৩ জুলাই) জাফর স্ত্রী সীমা আক্তারকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় সীমা আরও কিছুদিন বাবার বাড়িতে থাকার কথা বলে ওইদিন স্বামীর সঙ্গে যেতে অপারগতা জানান। এনিয়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এতে জাফর রাতের খাবার খেয়ে ঘর থেকে বেড়িয়ে যান।

রোববার সকালে স্থানীয়রা শ্বশুরবাড়ির একটি খোলা টিনের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না-কি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়েবিস্তারিত পড়ুন

  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে