বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী: কলারোয়াজুড়ে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্ব গাথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ মার্চ) বিকাল থেকে সারাদেশের ন্যায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে (চান্দুড়িয়া-কাদপুর) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
বক্তব্যকালে তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন-সংগ্রাম সহ বিভিন্ন গৌরবগাঁথা অবদানের কথা ধারাবাহিকভাবে তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্ব-স্ব অবস্থানে থেকে দেশ ও দশের জন্য কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ।

অনুুরূপভাবে, কলারোয়া পৌরসভায় পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, উপজেলার জয়নগর, জালালাবাদ, কয়লা, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, হেলাতলা, কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের নেতৃত্বে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা