বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আমি গর্বিত ও ভাগ্যবান : এমপি রবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ বছরটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সুখের। কারণ এ বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আমি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করেছি এবং এদেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আমি গর্বিত ও ভাগ্যবান। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেশের জন্য যুদ্ধ করে সে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কথা বলতে পারছি বলে।’ চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে প্রাক্কলিত মূল্য ৯৯ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে ৩তলা ভিত বিশিষ্ট নতুন ১তলা ভবন নির্মাণ করা হয়েছে।

নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গণি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, উপজেলা সহকারি প্রকৌশলী কাজী ফয়সাল বারী, আগরদাঁড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, নির্মাণ কাজের ঠিকাদার দিশা এন্টারপ্রইজের প্রোপাইটার মো. আজিজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার