শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাস্থ্যসেবীদের কর্মসূচিতে

‘স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার আন্তরিক’: উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন অব্যাহত রেখেছে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কর্মসূচি পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলাকালে তাদের নৈতিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সকালে সেখানে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আন্তরিক। অনেক সীমাবদ্ধতার মধ্যেও সরকার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আশা করি আপনাদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি সরকার পূরণ করবে।’
সাধারণ মানুষের উপকারে পাশে থেকে দায়িত্ব পালনের আহবান জানান উপজেলা চেয়ারম্যান।

কর্মসূচি পালনকারী বক্তারা বলেন, ‘ ঘোষণা মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক পদ ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদ ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারী পদ ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’

‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’-শীর্ষক স্লোগানে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন এর বাস্তবায়নে এবং কলারোয়া উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

৪দফা দাবির মধ্যে আছে- টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, নিয়োগবিধি সংশোধন, বেতন গ্রেড উন্নতিকরণ ও বেতন বৈষম্য দূরীকরণ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) নূর মোহাম্মদ, স্বাস্থ্য পরিদর্শক-ইনচার্জ (এইচ.আই) নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এ.এইচ.আই) গোলাম সরোয়ার ও রেজোয়ান উল্লাহ, স্বাস্থ্য সহকারী (এইচ.এ) সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, আবুল বাশার, শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত