সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এ “সার্ভিস উন্নয়ন” শীর্ষক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, পুষ্টি ও ডায়েট বিশেষজ্ঞ পুষ্টিবিদ তাছনীম জান্নাত প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডা. আসলাম হোসেন।

এছাড়াও হাসপাতালের সকল বিভাগীয় ইনচার্জসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে মুহা. মাহবুবুর রহমান বলেন, “রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের প্রত্যেকটি কর্মীকে আরো বেশি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সাথে যত্ন নিতে হবে।”

এসময় অতিথিরা বলেন, “চিকিৎসা একটি মহান পেশা। শুধু ওষুধ বা প্রযুক্তি নয়, একজন চিকিৎসাকর্মীর হাসিমুখ ও সহানুভূতিশীল আচরণ অর্ধেক রোগ নিরাময় করে দেয়। হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং আধুনিক সেবা নিশ্চিত করতে সকলকে আরও প্রো-অ্যাক্টিভ বা অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সভায় হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করতে এবং রোগীদের ভোগান্তি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দ্রুততম সময়ে জরুরি সেবা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ