বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হীরা, মণি-মুক্তাখচিত মাস্কের দাম ৮ লাখ

লাখ টাকার হীরকখণ্ড খচিত মাস্ক তৈরি করছে জাপান। করোনা মহামারি থেকে বাঁচতে যেখানে সারা বিশ্বে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে এটিকে সৌন্দর্যের অনুষঙ্গ হিসেবে তুলে ধরছে পূর্ব এশিয়ার এই দেশটি। ফ্যাশন সচেতন মানুষের কাছেও এ ধরনের মাস্ক ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেও বিশ্বাস সংশ্লিষ্টদের।

করোনা থেকে বাঁচতে বিশ্বব্যাপী প্রধান ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে মাস্ক। দৈনন্দিন জীবনেও ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হিসেবে প্রাধান্য পাচ্ছে এই মাস্ক। আর এ সুযোগকে কাজে লাগিয়েই সম্পূর্ণ ব্যতিক্রম ও মূল্যবান এক মাস্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে জাপানি প্রতিষ্ঠান মাস্ক ডট কম।

হীরকখণ্ড এবং মণি-মুক্তাখচিত বিশেষ এই মাস্কের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ লাখ টাকারও বেশি। ফ্যাশন হাউসটি জানায়, করোনায় স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ফ্যাশন সচেতন করাই তাদের প্রধান লক্ষ্য।

মাস্ক ডট কমের কর্মচারী আজুসা কাজিতাকা বলেন, যদিও এখনও কেউ এটি কিনতে পারেনি, তবে ক্রেতাদের মধ্যে আমরা ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। আশা করছি, যারাই এগুলো কিনবে, তারা এগুলো পেয়ে খুবই উচ্ছ্বসিত হবে।

মূল্যবান এসব মাস্ক দেখতে মাস্ক ডট কমের শোরুমেও ছিল ক্রেতাদের ভিড়। ফ্যাশন সচেতন অনেকেই এ ধরনের মাস্ক তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।

‘আমি এর মূল্য দেখে হতবাক হয়েছি। এর দাম আসলেই আকাশছোঁয়া। এ ধরনের মাস্ক কোনোভাবেই কেনা সম্ভব নয়।

‘এটা সত্যিই সুন্দর। তবে, আমি ভাবছি এ ধরনের মাস্ক পরলে এর সঙ্গে মিল রেখেই আমাকে পোশাক নির্বাচন করতে হবে, যা কিছুটা সমস্যাও বটে।’

মাস্ক ডট কমের এই মাস্ক ছাড়াও বিশ্বের মূল্যবান মাস্কের তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েলি স্বর্ণকার ইভেলের তৈরি মাস্ক। যার মূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার।

 

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার