মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। এমন স্মরণীয় পারফরম্যান্সের পর স্বামীকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

কানসাস সিটির গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান-থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে মেসির দাপুটে পারফরম্যান্সের সাক্ষী ছিলেন তারাও।

ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আন্তোনেলা। পোস্টে আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের সমর্থন জানিয়ে তিনি লেখেন, ‘চলো আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’

সংক্ষিপ্ত এই বার্তাটি দ্রুতই সমর্থকদের নজর কাড়ে। কারণ এটি কেবল একজন ভক্তের প্রশংসা নয়, বরং মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী থাকা একজন জীবনসঙ্গীর অনুভূতির প্রকাশ।

বিশ্বকাপের মঞ্চে মেসির পরিবারের উপস্থিতি এখন অনেকটাই পরিচিত দৃশ্য। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও গ্যালারিতে ছিলেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান। পরিবারের সমর্থন নিয়েই নিজের ষষ্ঠ বিশ্বকাপ মিশন শুরু করেছেন আর্জেন্টিনা অধিনায়ক, আর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে জানিয়ে দিয়েছেন এবারও তিনি প্রস্তুত বড় কিছু করার জন্য।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল