শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হয়রানি থেকে নিষ্কৃতি পেতে কলারোয়ার এক ভাংড়ি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় নিজের ক্রয়করা জমিতে শান্তিপূর্নভাবে বসবাস ও প্রতিপক্ষদের দ্বারা ক্ষয়ক্ষতি থেকে নি®কৃতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক ভাংড়ি ব্যবসায়ী।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিপি ৫৭২ খতিয়ানের এস.এ ৯১০ ও ৯১২ এবং হাল ১৫৮২ দাগের মোট ৪৯ শতক জমির মধ্যে ১৯ শতক জমি বদিরন নেছা ও কুলছুম বেগমের কাছ থেকে ১৯৯৭ সালে কোবলা দলিল মূলে রেজিস্ট্রি করে নেই। সেই থেকে অদ্যবধি ওই জমিতে বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছি। কিন্তু করোনা মহামারি চলাকালে গত ১ জুন আলাইপুর গ্রামের নজরুল ইসলাম, ইমদাদুল ইসলাম, নুর ইসলাম, ইমানুর, শাহিন খান ও ওসমান আলী খান লোকজন নিয়ে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত ঘর সহ জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে। এমনকি তারা জোরপূর্বক আমার ভিটাবাড়ির একাংশের ৯ শতক জমি দখল করে মাঝ বরাবর ঘর তৈরী করে। এসময় বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। এঘটনায় থানায় ডায়েরী করে কোন সহযোগিতা পাইনি। মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমার জমিতে ঘর তৈরী করে নজরুল গংরা বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা করলে কলারোয়া বিদ্যুৎ অফিসে সংযোগ বন্ধের জন্য আবেদন করি। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ আমার আবেদনের কোন প্রতিকার না করে জোরপূর্বক সংযোগ দিয়ে দেয়। এছাড়া আমার জমিতে লাগানো লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ গাছালি কেটে নেয়। এঘটনার পর গত ১২ নভেম্বর আদালতে মামলা (নং-২৯৯/২০) দায়ের করলে কলারোয়া থানায় তদন্ত দেয়। কিন্তু থানা কর্তৃপক্ষের কাছ থেকে আমি আশানুরূপ সহযোগিতা পাচ্ছি না।

তিনি আরো বলেন, আমি একজন সাধারণ দরিদ্র অসহায় মানুষ। গ্রামে গ্রামে ভাংগি ব্যবসা করে কোন রকমে জীবিকা নির্বাহ করে থাকি। আমি এখনো ওই জমি দখল মুক্ত করতে পারিনি। জমি ছেড়ে দিতে বলে নজরুল গংরা আমাকে মারপিট ও খুন জখমের পাশাপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি দেয়। এবিষয়ে ৫ নভেম্বর থানায় জিডি করি। এদিকে তাদের অত্যাচারে অতিষ্টি হয়ে ১৪৫ ধারায় প্রতিকার দাবি করে গত ২৭ অক্টোবর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি দরখাস্ত করি। যার তদন্ত চলমান। পরবর্তীতে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ নভেম্বর কলারোয়া থানায় আরো একটি জিডি করি। এসব দরখাস্ত করার পর নজরুল গংরা আরো ক্ষিপ্ত হয়ে গত ৯ নভেম্বর আমাকেসহ পরিবারের লোকজনের উপর চড়াও হয়ে মারপিট করে। নিরুপায় হয়ে উল্লেখিত ঘটনা সমূহের প্রতিকার চেয়ে ও জমি দখল মুক্ত করার দাবিতে গত ২২ নভেম্বর সাতক্ষীরা পুরিশ সুপার বরাবর আবেদন করি। কিন্তু তারপরও তারা বহাল তবিয়তে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে রেখেছে এবং সর্বদা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি।

তিনি উক্ত জমিতে যাতে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারেন এবং উল্লেখিত নজরুল গংরা যেন তার ও পরিবারের কোন ক্ষয়ক্সতি করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী ও সাতক্ষীরা পুরিশ সুপার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব