বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৯৯টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরাতের, বাংলাদেশ ১৮২তম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের গৌরব অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত।

আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শক্তিশালী পাসপোর্ট হওয়ার কারণে আমিরাতের পাসপোর্টধারীরা ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ এবং অন অ্যারাইভাল ভিসা সুবিধাছাড়াও বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকে অব্যাহতি পাবেন। সেই সঙ্গে নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারা।

নোমাড ক্যাপিটালিস্টের সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর নিয়ে ১৮২তম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

নোমাড বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের তালিকা দিয়েছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, জার্মানি, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড।

নোমাড ক্যাপিটালিস্টের সূচকে ৪৩তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?