৩১ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রীতিভোজ


সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে প্রীতিভোজ আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের অংশগ্রহণ ফি- ৫০০ (পাঁচ শত) টাকা এবং ৮ বছরের নিচে সদস্যদের ৩০০ (তিন শত) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রীতিভোজে অংশগ্রহণ ইচ্ছুক সকলকে আগামী ২৫ মার্চের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অফিসে অংশগ্রহণ ফি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রীতিভোজের প্রথম পর্বে সন্ধ্যা ৭টায় থাকবে পরিচিতি অনুষ্ঠান এবং রাত ৮ টায় প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সংশ্লিষ্ট সকল আজীবন ও সাধারণ সদস্যদের প্রীতিভোজে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং নারীদেরবিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টিবিস্তারিত পড়ুন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন


