শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫৫ লাখ টাকা ছিনতায়ে ৩২ লাখ টাকা উদ্ধার আসামী আটক-৭

হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার জামতলা এলাকায় নগদ মোবাইল ব্যাংকিংয়ের এক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ছিনতাইকৃত অর্থের মধ্যে ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুর-ই-আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৭জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে নগদ ডিস্ট্রিবিউটর রবিউল ইসলাম যশোর শহর থেকে একটি প্রাইভেটকারযোগে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে। তারা চাপাতির ভয় দেখিয়ে গাড়ির কাচ ভেঙ্গে ভেতরে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভিকটিম ৯৯৯-এ ফোন করলে পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া, সাইবার ইনভেস্টিগেশন সেল এবং মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযানে নামে পুলিশ।

প্রথমে ঝিকরগাছা থেকে অভিযুক্ত সাগর হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো–
ইউসুফ আলী ওরফে সাজু (৩১), পিতা মৃত খোরশেদ আলম মির্জা, পোস্ট অফিস পাড়া, যশোর শহর।
রনি গাজী (২৬), পিতা ইসরাইল গাজী, দিগদানা গ্রাম, ঝিকরগাছা, যশোর।
সাগর হোসেন (২৪), পিতা মনিরুল ইসলাম, খোষাল নগর, ঝিকরগাছা।
সুজন ইসলাম (৩৩), পিতা রাশেদুল ইসলাম, বাঁকড়া দিগদানা, ঝিকরগাছা।
সোহেল রানা (২১), পিতা মজনুর রহমান, খোষাল নগর, ঝিকরগাছা।
ইমাদুল গাজী (৪৬), পিতা মৃত দিন মোহাম্মদ, বাঁকড়া দিগদানা।
নাসিম গাজী (১৯), পিতা ইমাদুল গাজী, বাঁকড়া দিগদানা।

ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন প্রাইভেটকার চালক ইউসুফ আলী ওরফে সাজু। তার সহযোগিতায় সংঘবদ্ধ এই দলটি ছিনতাই কার্যক্রম চালায়।

আটক আসামিদের মধ্যে ইমাদুল গাজীর হেফাজত থেকে ১৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, টাকা বহনকারী একটি ব্যাগ এবং একটি মোটরসাইকেল।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার