সাতক্ষীরায় ৮ দফা দাবিতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের স্মারকলিপি প্রদান


৮ দফা দাবিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ কামরুল ইসলামের কাছে ওই স্মারক লিপি প্রদান করেন জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
স্মারকলিপির দাবি গুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ এর বাস্তবায়ন, ডাটাবেজ চুড়ান্তকরণ, মাদ্রাসায় পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভূক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টিসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কারী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংংগঠনিক সম্পাদক জালালউদ্দীন, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য খায়রুজ্জামান, হুমায়ুন কবির প্রমূখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


