রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো. সেলিমুর রহমানের স্মরণে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে ৭ই নভেম্বর শনিবার বিকাল তিনটার সময় সাতক্ষীরা ত্রিশমাইলস্থ অগ্রগতি রিসোর্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস (অগ্রগতি সংস্থা),‌ উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নাজমুন নাহার, ফিন্যান্স কো-ডিনেটর মো. ফিরোজ হোসেন (অগ্রগতি সংস্থা), প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম খোকন (অগ্রগতি সংস্থা), প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, সিনিয়র সাংবাদিক ও ডেইলি স্টার এর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আবদুল হামিদ, মেজর ইসহাক আলী, ইউপি সদস্য (লাবসা) টু্টুল মোস্তফা, এছাড়াও অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেলিমুর রহমানের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস আবেগঘন কণ্ঠে মো. সেলিমুর রহমানের সাথে তাঁর দীর্ঘ ৩২ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “১৯৯৫ সালে যখন আমি একদম শূন্য হাতে সাতক্ষীরায় আসি, তখন থেকেই সেলিমুর রহমান আমার সাথে মিশেছে। আমাদের দুজনের ওপর দিয়ে কত বিপদ গেছে, তা বলে শেষ করতে পারব না; কিন্তু সে কখনো কোনো বিপদকে বিপদ মনে করেনি। স্বার্থ, সম্মান বা সমতা—কোনো ক্ষেত্রেই তার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি বা হিংসা আমি দেখিনি। ৩২ বছরের পথচলায় আমার চেয়ে অগ্রগতি সংস্থায় সেলিমের দায়িত্ব ও অবদান কোনো অংশেই কম ছিল না, বরং বেশি ছিল।”

তিনি আরও বলেন, “যেদিন আমার পাশে কেউ ছিল না এবং নিকট আত্মীয়রাও খোঁজ নিত না, সেদিন একমাত্র সেলিমুর রহমানই আমার খোঁজ নিত এবং ৩২ বছরে আমার পিছন থেকে এক পা-ও সরে দাঁড়ায়নি। সে ছিল বলেই আজ এত বড় একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে।”

সভা শেষে মরহুম মো. সেলিমুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমেই স্মরণসভার সমাপ্তি ঘটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ