মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত

আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত হয়েছে। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“উন্নয়ন” সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং গিতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম আজিজুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবর রহমান, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা অফিসার মো. মশিউর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান