শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বেসরকারি সংস্থার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্লান্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, রেবিন চাকমা প্রমুখ। প্লান্টের উৎপাদিত পানি বিক্রি থেকে উপার্জিত সমুদয় অর্থ নারী উদ্যোক্তাগণ তাদের জীবনমান উন্নয়নের কাজে লাগাবেন।

এই প্রান্টের বৈশিষ্ট্য হলো, ভূগর্ভস্থ পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ করণ, প্লান্ট স্থাপনের পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানি পরীক্ষা ও সে অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা হয়, ৬টি ধাপে পানি নিরাপদ করা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক পানির গুণগতমান স্বীকৃত, ক্ষতিকর রাসায়নিক উপাদানমুক্ত ও পরিবেশ মান্ধব।

উদ্বোধনী দিনে উপস্থিত প্রত্যেক পরিবারকে ১৫ লিটার পর্যন্ত পানি বিনামূল্যে বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার