শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ২০২৩-২০২৫ অর্থ বছরের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নিয়ন্ত্রনাধীন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের (এআইএসসি) ৩য় বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

গত বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সভাপতি নূরুল কাইয়ুম খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মুসরাত মেহ জাবীন।

এতে, সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট নূরুল কাইয়ুম খান, সিনিয়র সহ সভাপতি হিসেবে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক সভাপতি কৃষিবিদ ডা. এম নজরুল ইসলাম, ২য় সহ-সভাপতি হিসেবে মাশরুম গ্রোয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর‌ সভাপতি, কৃষিবিদ ড. আরিফ মাহমুদ এবং ৩য় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন (ফোয়াব) পরিচালক (অর্থ) নির্বাচিত হন।

এছাড়াও পরিচালক পদে মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ছৈয়দ আহমেদ, বাংলাদেশ বি-কিপারস ফাউন্ডেশন এর সভাপতি মোঃ এবাদুল্লাহ আফজাল, শিবগঞ্জ ম্যাগো প্রডিউসারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল খান, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি এর সহ-সভাপতি মো. সাইফুর রহমান, বাংলাদেশ গোট এন্ড শীপ ফার্মারস এসোসিয়েশন এর সভাপতি মো. হাসিবুল হাসান, বাংলাদেশ প্লান্ট নার্সারীম্যান সোসাইটি এর সভাপতি মো. মেসবাহ উদ্দিন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর সহ-সভাপতি কেএম অলিউর রহমান বাবুল, ১০-৩০ একর শ্রিম্প প্রজেক্ট ওনার্স এসোসিয়েশন এর সভাপতি ওমর-বিন-আবদাল আজিজ, ফিড ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক সভাপতি এহতেশাম বি. শাহজাহান, বাংলাদেশ মৎস্য হ্যাচারী ও খামার মালিক সমিতি ময়মনসিংহ এর সভাপতি মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাষ্ট্রিজ এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি ডা. মনজুর মোর্শেদ খান, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন এর সভাপতি এম সাইদুজ্জামান, বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মো. আলী আফজাল, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর মহাসচিব শাহ মো. ইমরান, বাংলাদেশ ব্রিডার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান টুটুল, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ এর সাবেক সভাপতি মসিউর রহমান সেন্ট্রাল কাউন্সিল নির্বাচিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচুর চাষ

সাতক্ষীরার কলারোয়ায় আগাম জাতের হাইব্রিড মুখিকচু চাষ করেছেন চাষীরা। বর্তমানে পরিচর্যায় ব্যস্তবিস্তারিত পড়ুন

শখ থেকে সাফল্য: কলারোয়ায় বাড়ির আঙিনায় আঙুরের ফলন

সাতক্ষীরার কলারোয়ায় শখের বসে বাড়ির আঙিনায় আঙুরের চারা রোপণ করে সাফল্যের মুখবিস্তারিত পড়ুন

  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, সিন্ডিকেটে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের
  • বৃষ্টিতে ভেজা ধানের চারা গজানো রোধে কৃষি বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • নগদ অর্থ, বিমাসহ যেসব সুবিধা মিলবে কৃষক কার্ডে
  • পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ : রাষ্ট্রপতি
  • সাতক্ষীরায় ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং’র ” উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ
  • মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত