মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাকালে বাগআঁচড়ার ক্লিনিক গুলোতে রোগীদের উপচে পড়া ভীড়

করোনা ছড়িয়ে পড়েছে গ্রামে। তাই করোনার চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে মফস্বল শহরে। না হলে মৃত্যু হার বেড়ে যাবে। গতকাল শার্শা উপজেলার ৫৫ জনকে পরিক্ষা করার পর ১৯ জনের শরীরে করোনা পজেটিভ এর সন্ধান মিলেছে।

এদিকে, করোনা উপসর্গের মতো নানান রোগের চিকিৎসায় মফস্বলের ক্লিনিক গুলিতে ভীড় বেড়েছে রোগীদের। মফস্বল ক্লিনিক গুলিতে ভালো মানের চিকিৎসক ও করোনা চিকিৎসা সম্পর্কে ধারনা না থাকায় অনেক রোগী অকালে প্রান হারাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে ১৩ জন রোগী অজ্ঞতার কারনে প্রান হারিয়েছেন বলে অভিযোগ। ক্লিনিক গুলিতে এখন সিজেনিয়াল রোগী বেশী। তাই চিকিৎসা দিতেও অভিজ্ঞতার প্রয়োজন। সর্দী, কাশি, জ্বর মাথা ব্যাথা নিয়ে রোগীরা হাজির হচ্ছেন ক্লিনিকে। অন্যান্য উপস্বর্গ তো আছেই।

এ সংক্রান্ত বিষয়ে কথা হয় বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. হাবিবুর রহমান হাবিবের সাথে।

তিনি জানান, তার ক্লিনিকে রোগী আসলে তাদের করোনা টেষ্ট দেয়া হয় প্রথমে। পরবর্তীতে রিপোর্ট এর উপর ভিত্তি করেই তাদের চিকিৎসা দেয়া হয়।

তিনি জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখানে বিচক্ষনতার সাথে খুব যত্ন সহকারে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখছেন।

উল্লেখ্য রবিবার খুলনা বিভাগে সর্বোচ্চ একদিনে ৪৬ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১,৩০৪ জন। করোনায় শুধু মাত্র যশোরে মারা গেছেন ১৭ জন।

এই আলোকে তার সাথে কথা বললে, তিনি জানালেন তার হাসপাতালে তিনি করোনা পজেটিভ রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করবেন। অক্সিজেনের ব্যবস্থা করা হলে করোনা চিকিৎসা করার অনুমতি মিলবে এখানে। দ্রুত অক্সিজেন আনা হবে বলে তিনি জানান।
এর ফলে বাগআঁচড়ায় এসে গ্রামাঞ্চলের করোনা আক্রান্ত রোগীরা এসে চিকিৎসা নিতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের