শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার মধ্যেও ভ্রমণে নিরাপদ যেসব দেশ

করোনা আবহে জীবনযাত্রার ধরন সবারই যেন পাল্টে গিয়েছে। বাড়ির বাইরে কোথাওই গেলে সর্বক্ষণ একটা ভয় বা আতঙ্ক থাকে। মাস্ক, গ্লাভস পরার হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখা আবশ্যক। মাথায় টুপি এবং ফেস শিল্ড পরলে আরও ভাল।

কিন্তু এভাবে আর কতদিন, এটাই প্রশ্ন অধিকাংশ মানুষের। গত প্রায় ৫ মাস ধরে এমন জীবনে অস্থির হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

বেড়াতে যেতে কার না ভাল লাগে। দৈনন্দিন জীবনের কাজের চাপ থেকে মুক্তি পেতেই দেশে-বিদেশে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ করে থাকেন অধিকাংশ মানুষ।

কেউ কেউ একা ভ্রমণে যেতেও ভালোবাসেন। কিন্তু সেসব যেন এখন অতীত। বিদেশ তো দূরের কথা, দেশেই কোথাও ঘুরতে যাওয়ারও উপায় নেই। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
বিশ্বের এমন অনেক দেশই রয়েছে, যারা এখনই ‘সেফ ট্রাভেল’বা নিরাপদ ভ্রমণের তকমা পেয়ে গিয়েছে।

অর্থাৎ এই সমস্ত দেশে যাত্রা করলে ঝুঁকির মাত্রা কম। নিজেদের দেশের সীমান্ত অনেকদিন আগেই খুলে দিয়েছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র’ এর দেওয়া সমস্ত গাইডলাইন মেনে চলছে এই সমস্ত দেশগুলো। এই তালিকায় রয়েছে ৩০টি দেশ।

কোভিড আবহেও নিরাপদ ভ্রমণের অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে এশিয়া থেকে মাত্র কয়েকটি দেশই রয়েছে৷ সেগুলো হল- শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত৷

এর পাশাপাশি এই তালিকায় থাকা আফ্রিকার দেশগুলো হল- মিশর, কেনিয়া, মরিশিয়াস, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, তিউনিশিয়া, দক্ষিণ আফ্রিকা (কিছু অংশ)।

ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্রমণের জন্য এখন সুরক্ষিত হল, পর্তুগাল, বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্পেন (কিছু অংশ), রাশিয়া (কিছু অংশ)।

পাশাপাশি উত্তর আমেরিকা মহাদেশের কানাডা, মেক্সিকো (কিছু অংশ), আরুবা, কোস্টারিকা, জামাইকা, পানামা, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল (কিছু অংশ), ইকুয়েডর (কিছু অংশ)।

এমনকী, অস্ট্রেলিয়ার কিছু অংশ এবং নিউজিল্যান্ডে ভ্রমণও এখন নিরাপদ।
সূত্র: নিউজ১৮

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের