সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় কেশবপুরের গৃহবধূর কলারোয়ায় মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের কেশবপুর উপজেলায় জাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মৃত্যু হয় তার।

সে উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর জানান, গত ১২ জুলাই ওই নারী করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৩ জুলাই চিকিৎসারত অবস্থায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। ১৪ জুলাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র দেওয়া হলে তিনি কোথাও চিকিৎসার জন্য ভর্তি না হয়ে পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের দমদম বাজারে বাবার বাড়িতে যান। ১৫ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। এরপর গত বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।

এ খবর জানতে পেরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। সেখানে দাফনের ব্যবস্থা করতে না পেরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জাহিদা বেগমের মরদেহ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, এর আগে গত ৬ জুলাই কেশবপুরের কালিয়ারই গ্রামের এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ পর্যন্ত কেশবপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন ও সুস্থ হয়েছেন ৪৩ জন, মৃত্যুবরণ করেন ২জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম