শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি ও গ্রামীণ জনপদ

মো. সোহাগ হোসেন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালীরা প্রশাসন’কে ম্যানেজ করে অবৈধ ভেকু মেশিন দিয়ে ফসলি জমি বা পুকুর থেকে প্রতিদিন অসংখ্য ট্রাক বালু উত্তোলন করছে। উত্তোলনের পরে তা আবার অবৈধ ডাম্পার ট্রাকে বহন করে বিক্রি করা হচ্ছে। এতে করে ওই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা, ফসলি জমি, ঘরবাড়ি ও জনসাধারণ হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগীরা বালু উত্তোলন ও অবৈধ ডাম্পার ট্রাক চলাচল বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব কেরালকাতা গ্রামের মাঠে ভেকু মেশিন দিয়ে প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রতিদিন তারা শত শত ট্রাক বালু উত্তোলন ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। এতে দিন দিন ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।

কেরালকাতা গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস পায় না। এরা অবৈধ ভেকু মেশিন দিয়ে পুকুরের গভীর থেকে বালু উত্তোলন করছে। এতে গর্তের সৃষ্টি হওয়ায় শত শত বিঘা আবাদি জমি ভাঙনের আশঙ্কাও আছে। ভুক্তভোগীরা আরো জানান, রাস্তার পাশেই আামাদের বাড়ি, ধুলা বালুর কারনে ঠিকমত দুমুঠো ভাতও খেতে পারিনা, কারণ ভাত খাওয়ার সময় ধুলা বালি ভাতে উপরে এসে পড়ে। এছাড়াও রাস্তার পাশে কুল’বাগান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

কাজিরহাট গার্লস স্কুলের কয়েকজন কোমলমতি শিক্ষার্থীরা জানায়, গ্রামের রাস্তায় ডাম্পার ট্রাক চলাচলের কারণে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ও স্কুল ছুটির শেষে বাসায় ফেরার সময় দুর্ঘটনার ভয়ে থাকি। আর ধুলাবালুর কারণে আমাদের শ্বাস-নিশ্বাস নিতে কষ্ট হয়।

এ বিষয়ে বালু উত্তোলনকারী পূর্ব কেরালকাতা গ্রামের রাশেদের কাছে বালু উত্তোলন ও বিক্রির অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই বালু উত্তোলন ও বিক্রি করছেন। অনুমতি কার কাছ থেকে নিয়েছেন জানতে চাইলে এব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, বালু উত্তলনের বিষয়টি আমি জানিনা, খোজ খবর নিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: সরকারের ২০১০ সালের বালুমহল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উম্মুক্ত স্থান, নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি- বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ। অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে কলারোয়া উপজেলার কেরালকাতায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা