বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ

কলারোয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র সৌজন্যে আম চাষিদের মাঝে স্বল্প মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিনিয়োগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম মঈন।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের এডিশনাল ডিরেক্টর অমর কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন, খুলনা জোন সোশ্যাল ইসলামি ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দিন।
উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক আবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আমচাষীবৃন্দ।
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন- আমারা কলারোয়া উপজেলা আম চাষিদেরকে ৪% সুদে আড়াই লক্ষ টাকা করে লোন দেওয়ার আবেদন করেছিলাম কৃষিমেলার মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কোন ব্যাংক কৃষকদের স্বল্পসুদে লোন দিতে এগিয়ে আসেনি একমাত্র সোশ্যাল ইসলামি ব্যাংক ব্যতিত।
তিনি আরো বলেন – লোন না পেয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট অভিযোগ করেছি।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস বলেন- বাংলাদেশের মধ্যে সাতক্ষীরার আম বিখ্যাত। তাই এর সুনাম আমাদের ধরে রাখতে হবে। যদিও আমাদের সাতক্ষীরার চিংড়ির বাজার আমরা প্রায় শেষ করে ফেলেছি।
আমের ক্ষেত্রে যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে চাষী এবং ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন -আমি সোশ্যাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে বলবো এই স্বল্পসুদের ঋনের পরিমান যেন আরো একটু বাড়ানো হয়, আর গ্রাহকদের বলবো আপনারা সময় মতো ঋণ পরিশোধ করে দিবেন যাতে আগামী দিনে লোন পাওয়া  সহজ হয়।

আজ সোশ্যাল ইসলামি ব্যাংক আমচাষীদের মধ্যে স্বল্পসুদে ( ৪%)বিনিয়োগ বিতরণ করছে।
অনুষ্ঠানে ৫০ জন আমচাষীদের মাঝে বাগানের ক্যাটাগরী ও পর্বের ঋন পরিশোধের রেকর্ড হিসাবে ১লক্ষ হতে ২ লক্ষ টাকা বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত