বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে

কলারোয়ায় কথিত ধর্ষন মামলার ভিকটিম থাকলেন ভারতে আর ধর্ষিতা হলেন বাংলাদেশে!

কলারোয়ায় ধর্ষন মামলায় প্রতারণার শিকার হয়েছেন মোবারক হোসেনের নামের এক ব্যক্তি। যার মামলা নং- সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন নং-৩১৭/২৩, তারিখ-১০ জুলাই, ২০২৩।

এদিকে মামলার তদন্ত বিলম্বিত হওয়ার কারণে ধর্ষন মামলায় দ্রুত বিচার পেতে ও বিষয়টি চাঞ্চল্যকর করার জন্য ওই নারী গত ১৮ জুলাই সকালে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার শিবানন্দকাটি গ্রামের মোবারক হোসেন ও ভারত ভ্রমনের ভিসা প্রসেসিং করতে আসা প্রতিষ্ঠানের পরিচালক মোকন্দ দাসের বিরুদ্ধে সেই মিথ্যা মামলায় তাদের বিচার দাবী করেছেন উপজেলার শিবানন্দকাটি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী সাথী মনি (২০)।

তবে অনুসন্ধানে দেখা গেছে, কথিত অভিযোগকারী সাথী মনির পাসপোর্ট অনুযায়ী ধর্ষিতা ভারতে গেছেন ৩০মে, ২০২৩ আর দেশে ফিরেছেন ৫ জুলাই, ২০২৩ তারিখে।
মামলার কপিতে উল্লেখ ভিকটিম প্রথমবার ধর্ষিতা হন ভিসা করতে এসে কাজিরহাটে ভিসা প্রসেসিংকারীর সহায়তায় ৪ জুন, ২০২৩ তারিখে।
দ্বিতীয় বার ধর্ষিতা হন ২ জুলাই, ২০২৩ তারিখে ধর্ষকের নিজ বাড়িতে।
অথচ মামলার ভিকটিম সাথী মনি ভিসা করতে এসে ধর্ষিতা হলেন ৪ জুন, ২০২৩ তারিখে। ভিসা পেতে বর্তমানে সময় লাগে ১ মাসেরও বেশি।
তাহলে সে ভিসা করতে আসা ৪ জুনের আগে ৩০ মে ভারতে গেলেন কি করে? আর ৪ জুন বাংলাদেশে ধর্ষনের স্বীকার হলেন কি করে?

এ বিষয়ে প্রতারনা মূলক মিথ্যা ভিত্তিহীন ধর্ষন মাললার বাদী, স্বাক্ষী ও তাদের সহযোগীতা করা সকল কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কথিত ধর্ষন মামলার আসামিরাসহ সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা