বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কলেজ শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

সোমবার সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই।
এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, বোয়ালিয়া শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সোনারবাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান মুকুল, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলিসহ সম্মানিত কলেজ শিক্ষক মন্ডলী।

অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক রফিকুল ইসলাম।

এছাড়া সোমবার সকাল থেকে কলারোয়া পৌর শহরে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীফক শেঠ, সমাজসেবক আবু নাসির ডিটু, সহকারী অধ্যাপক ইউনুস আলি, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, মাস্টার আমজাদ হোসেন, আরিফ চৌধুরী, ফিরোজ আহম্মেদ স্বপনের একমাত্র পুত্র উচ্ছ্বাস প্রমুখ।

এদিকে সোমবার বিকেলে কলারোয়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলি, রনজিত ঘোষ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল