বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২’শতবর্ষী তেঁতুল গাছ

সাতক্ষীরার কলারোয়ায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২’শতবর্ষী তেঁতুল গাছ।

উপজেলার প্রাচীনতম জয়নগর বাজারে এক সময়ের জনপ্রিয় ও জমজমাট বাজার ছিলো। তবে সময় ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে না পেরে পিছিয়ে পড়া বাজারটিতে কালের সাক্ষী হয়ে এখনো ২’শতবর্ষী তেঁতুল গাছটি নিজের অবস্থানে দাঁড়িয়ে ছায়া ও ফল দিয়ে যাচ্ছে।

জানা গেছে, একসময়কার ঐতিহ্যবাহী জয়নগর বাজারের গা ঘেঁষে খরস্রোতা কপোতাক্ষ নদ দিয়ে ট্রলার ও জাহাজে করে পণ্য আনানেয়া হতো। সেই নদ এখন অনেকটাই স্রোত হারিয়ে বাকরুদ্ধ। বাজারও তার জনপ্রিয়তা হারিয়ে নিভে যাওয়া প্রদীপের মত নিভুনিভু। শুধু থাকার মধ্যে অক্ষত থেকে পুরানো ঐতিহ্য হিসেবে কালের সাক্ষী হয়ে এখনো নিজের অবস্থান ধরে রেখেছে তেঁতুল গাছটি। এখনো গ্রীষ্মের তাপদাহে পথিক তার ছায়াতলে আশ্রয় নিয়ে স্বস্তির নি:শ্বাস নেয়। স্থানীয়রা কেউ কেউ এর ছায়া তলে অলস সময় কাটান।

স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ধারণা করে বলছেন, ‘২০০ বছর কিংবা তার অধিক বয়সেও তেঁতুল গাছটিতে এখনো ফুল ফোঁটে, ফল হয়। পাখিরা বাসা বাঁধে, পাখির কলকাকলি শোনা যায়। তেঁতুল গাছটি এখনো ঐতিহ্য ধরে রাখলেও ঐতিহ্য হারিয়েছে নদ ও বাজারটি।’

বয়োজ্যেষ্ঠ মাস্টার শহিদুল মালী জানান, ‘আনুমানিক ২’শত বছরের অধিক বয়স হবে তেঁতুল গাছটির। পাশের নদও গেছে, বাজারও গেছে, থাকার মধ্যে আছে গাছটিই।’
তিনি আরো জানান, ‘গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে পথিকের নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে গাছতলা।’

আরেক ৭০ উর্দ্ধো বয়সী কাত্তিক পাল জানান, ‘তার পিতা-দাদুর সময়েও তেঁতুল গাছটির প্রাণচাঞ্চল্য ছিলো। ধারণা করা যায় তেঁতুল গাছটির বয়স আনুমানিক ২’শত বছর। স্থানীয়দের সহযোগিতায় গাছটির গোড়া মাটি দিয়ে পাকা করা হয়েছে। এখানে অনেকে বসে সময় কাটান। বাতাস-ছায়া উপভোগ করেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!