বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

কলারোয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২’-২৩’ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘কৃষিই সমৃদ্ধ’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

এসময় তিনি কৃষি নির্ভর বাংলাদেশকে আরো অর্থনৈতিক ভাবে সাবলম্বি করতে পতিত জমি চাষাবাদসহ সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি কৃষকদের প্রশিক্ষনের সাথে সাথে বিনামূল্যে সার, বীজসহ মৌসুম ভিত্তিক কৃষি প্রণোদনাকে সরকারের সকল পদক্ষেপকে কাজে লাগিয়ে কৃষি পণ্য উৎপাদনে কৃষকরা সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাইদ গাজী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ইউনুচ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রান্তিক কৃষকগণ ও সূধিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া। উল্লেখ্য, উপজেলার ৩ হাজার ৭ শত প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে সরকারি বরাদ্দকৃত বীনামূল্যে সরিষা, সূর্যমুখি, গম, খেসারি ও ভূট্টার বীজ সহ পরিমান মতো এমওপি ও ডিএপি সার প্রদান করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল