বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজীরহাট কলেজ মসজিদের উদ্বোধন

কলারোয়ার কাজীরহাট কলেজ মসজিদের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে কাজীরহাট কলেজের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও মসজিদের উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, কলেজের আজীবন দাতা সদস্য প্রয়াত আব্দুল হামিদ সরদারের ছেলে শাহারিয়ার আরেফিন তুরান, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কাজীরহাট বাজার মসজিদের ইমাম হাসানুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার, রফিকুল ইসলাম, সাহাদাৎ হোসেন, মঞ্জুরুল ইসলাম, শাহানুর রহমান, ইসমাইল হোসেন, এমএম আব্দুল হাই, আশিকুর রহমান, হারুনার রশীদ, আব্দুল কাদের, আব্দুল ওয়াদুদ, আব্দুল গফ্ফার, ফারুক হোসেন, হালিমা খাতুন, আছিয়া খাতুন, মনিরা খাতুন, সাইফুল ইসলাম, আরিফ বিল্লাহ, মাজারুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন।

আলোচনা শেষে জোহরের আজান পরিচালনা করেন কলেজের আরবি প্রভাষক মহসিন হোসেন।

পরে মসজিদের সামনে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আল আমিন।

দোয়া শেষে নতুন মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়।

ইমামতি করেন কলেজের প্রভাষক মহসিন হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত