রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গভীর রাতে ইউপি সদস্যর বাড়ীতে আগুন।। ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ

কলারোয়ায় এক ইউপি সদস্যর বাড়ীতে দূর্বত্তরা ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে।

প্রতিবেশিরা জানান- রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে ইউপি সদস্য মোস্তফা কামালকে খবর দেন। ওই সময় উপস্থিত এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রন করেন। এসময় ইউপি সদস্যর কাঠের ঘর ও আমগাছ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন-পাশ্ববর্তী এলাকার এক নারীর সাথে তাদের শত্রæতা রয়েছে। হয়তো সেই নারী তাদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন-অল্পের জন্য গোয়াল ঘরে থাকা গরু গুলো বেঁচে গেছে। আগুন লেগে তার আমগাছ, জ্বালানী কাঠ ও গোবর নুড়ি পড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন-তিনি খবর পেয়ে ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে যান। ঘটনার বিষয়ে খোজ খোবর নেন। এদিকে ঘরে আগুন দেয়ার বিষয়ে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা