বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রামপুলিশদের মাঝে পোশাক, বাইসাইকেল ও সরঞ্জামাদি বিতরণ করলেন মোহাম্মদ হুমায়ুন কবির ডিসি

সাতক্ষীরার কলারোয়ায় গ্রামপুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

২০২২’-২০২৩ অর্থ- বছরে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৮ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামপুলিশ( দফাদার ও মহল্লাদার)’র মাঝে পোশাক সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান সেন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, প্রাথমিক শিক্ষা অফিসার এইসএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মৃনান কান্তি, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১৩ জন গ্রামপুলিশের দফাদার ও ১ জন মহল্লাদারদের মাঝে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, বেল্ট, টুপি, জুতা, শাড়ি, ব্লাউজ ও বাইসাইকেল সহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল