রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন অফিসার রেজাউল হক, ইউসিসি লিঃ এর সাবেক সভাপতি আব্দুল গফুর,কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম, সম্রাট হোসেন।

এছাড়া সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রেষ্ট সমবায় সমিতি ও সমবায়ীদের ক্রেস্ট ও গাছের চারা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক