রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জালালাবাদের বুইতায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের কর্মীসভা

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২ মে) বিকালে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে সন্ধ্যায় বুইতা ওয়ার্ড আ’ লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে দলীয় সকল নেতা- কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জনগনের পাশে থাকার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীহের যুগ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, কেরালকাতা ইউনিয়ন আ’ লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আলী মাহমুদ, কয়লা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাস্টার জি এম জাহাঙ্গীর হোসেন, বুইতা ওয়ার্ড আ’ লীগ সভাপতি কামরুল ইসলাম, আ’লীগ নেতা শহীদুল্লাহ হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা সাংবাদিক আজমল হোসেন বাবু, ছাত্রলীগ নেতা সুজন হোসেন, আব্দুর রহমান টিটু সহ তৃনমূল স্তরের আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা