বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অসাধু আম ব্যবসায়ীকে আর্থিকদন্ড ও ৩শ’ কেজি আম বিনষ্ট

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০০ কেজি অপরিপক্ক আম সহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে পৌর সদর সহ মহা সড়কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন যশোর- সাতক্ষীরা মহা সড়ক দিয়ে একটি মিনি ট্রাকে যশোর অভিমুখে আম পরিবহনের সময় গাড়িটির গতি রোধ করে ৩০০ কেজি(১২ ক্যারেট) অপরিপক্ক( হিমসাগর ও গোপালভোগ) আম জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত আম বিনষ্ট সহ অসাধু আম ব্যবসায়ীকে অপরিপক্ক আম বাজারজাতকরণের অপরাধে আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন।

আর্থিক দন্ডপ্রাপ্ত আম ব্যবসায়ী হলেন কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের দীন মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম(৩৭)।

এ সময় আদালতকে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জিয়াউল হক জিয়া, সহকারী আইসিটি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন বেনজির রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!