বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জব্দকৃত ৫০ ক্যারেট বোম্বাই আম এতিম খানায় বিতরণের নির্দেশ দিলেন ইউএনও

কলারোয়ায় এক আম ব্যবসায়ীর প্রতারনার অভিযোগে ৫০ ক্যারেট আম জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ওই অভিনব (রায়) নির্দেশ প্রদান করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বুধবার(৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ ক্যারেট(১২৫০ কেজি) বোম্বাই আম আটকের পর জব্দ করা হয়। আম জব্দ করে আম ব্যবসায়ী রবিউল ইসলামের কাছে আম সংগ্রহ করার প্রত্যায়ন পত্র দেখতে চাইলে তিনি শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করেন।

কলারোয়া উপজেলা থেকে আম সংগ্রহ করায় শার্শা উপজেলা কৃষি অফিসের প্রত্যায়ন পত্র দাখিল করার বিষয়টি মান্যতা না পাওয়ায় আমগুলি জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আনা হয়। পরে বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আম ব্যাবসায়ীর প্রতারনার অভিযোগে জব্দকৃত সকল আম উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল (আম) খাবার সুযোগ করে দেয়া হয়।

আদালতের অভিনব রায় ঘোষনায় উপজেলার সচেতন মহল ইউএনও রুলী বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন।

আদালতকে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত: সাতক্ষীরা জেলা ব্যাপি আম সংগ্রহ/ বাজারজাতকরণের ক্যালেন্ডার সংশোধন করে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও স্থানীয় জাতের আম আগামী ৫ মে থেকে সংগ্রহ করা যাবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দূর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ