বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম ও ষষ্ঠ খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম ও ষষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম খেলায় নলতা শরীফ ক্রিকেট একাডেমীকে ১৭ রানে হারিয়েছে কলারোয়ার বাংলা টাইগার। ষষ্ঠম খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ১১৮ রানে হারিয়েছে বেনাপোল ক্রিকেট একাডেমি।

২০ মার্চ (রবিবার) কলারোয়া জিকে এমকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ২টি খেলার, প্রথম খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়ার বাংলা টাইগার।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন কুড়ি বলে ৩৯, তৌহিদ ২২ বলে ৩৬, রবিউল ১৯ বলে ১৭ ও রায়হান ১৬ বলে ১৯ রান করেন।

নলতা শরীফ ক্রিকেট একাডেমি ১৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান করতে সক্ষম হয়।

ফলে ১৭ রানের জয়পায় কলারোয়ায় বাংলা টাইগার ক্রিকেট একাডেমী।

দ্বিতীয় খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ২৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ফিরোজ অপরাজিত ৫৪ বলে ১০০ রান, শাহাবুদ্দিন ১৪ বলে ৪৫ রান ও রনি ২১ বলে ২৩ রান করেন।

কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ২৫১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাকিব ১৭ বলে ২৫ মেহেদী ১৫ বলে ২৫ ও রাশিদুল কুড়ি বলে ১৮ রান করেন।

ফলে ১১৮ রানের বিশাল জয় পায় বেনাপোল ক্রিকেট একাডেমি।

প্রথম খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রবিউল।
দ্বিতীয় খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ফিরোজ।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাজমুল হাসনাইন মিলন, শাওন ও সাজেদুল করিম তপু।

স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ, সাইফ ও ইমন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা