বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির জয়

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় তালার সুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৯ উইকেটে হারিয়েছে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি।

মঙ্গলবার (২২শে মার্চ) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় সুভাষিনী ক্রিকেট একাডেমি।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিলন ২২ বলে ৩৭ রান, সাইফুল ২৩ বলে ২৬ রান ও ইউসুফ ১৮ বলে ১৩ রান করেন।

বোলিংয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে অনি ৪ ওভারে ১৮ রান ১ মেডেন ৪ উইকেট আশরাফুল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।

সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভার ৪ বল খেলে ১ টি উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয়।

ফলে সুন্দরবন ক্রিকেট একাডেমি ৯ উইকেটের বিশাল জয় পায়।

দলের পক্ষে শাহজাহান ২৬ বলে ৫৫ রান, সাঈদ ৩১ বলে ৫১ রান ও অনি ১৬ বলে ১৩ রান করেন করেন।

বোলিংয়ে সুভাষিনী পক্ষে দিনার ১টি উইকেট লাভ করেন।

ম্যাচটি পরিচালনা করেন নাজমুল হাসনাইন মিলন ও সাজিদুল করিম তপু

স্কোরারের দায়িত্ব পালন করেন অহিদ।
বোর্ড স্কোরারের দায়িত্ব পালন করেন জহির ও সাইফ।

ক্রিকেটপ্রেমী অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম বাবু, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের এর ক্রিয়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ইমন প্রমুখ৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান