বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে কলেজ শিক্ষার্থীরা

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,কলারোয়া: বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য এবার কলারোয়ার কলেজ শিক্ষার্থীরা ত্রাণসামগী ও নগদ অর্থ সংগ্রহ অভিযানে নেমেছেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী এ শিক্ষার্থীরা মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তরুণ-যুবাদের এই আহ্বান মানুষ ভক্তিভরে গ্রহণ করছেন। মানুষ যে যার অবস্থান থেকে শিক্ষার্থীদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামে আরও এগিয়ে এসেছে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস ও রক্তদাতা প্রতিষ্ঠান সেবা। এ প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকা শিক্ষক মিজানুর রহমান ও শেখ শাহাজাহান আলি শাহিন জানান, তাঁরা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্য কাপড়সহ নানা ত্রাণসামগ্রী সংগ্রহ করছেন।

রোববার(২৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে (২৫ আগস্ট) কলারোয়া উপজেলা পরিষদ মোড়ে অবস্থিত হাইস্কুল মার্কেটে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করছিলেন সদ্য এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীসহ নানা পেশার মানুষের কাছে ত্রাণ সহায়তা আহবান করেন। এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন মানুষ। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য অনুদান প্রদান করেন। বিরামহীনভাবে শিক্ষার্থীরা গত ২ দিন ধরে তাদের এ ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ত্রাণ সংগ্রহকারী শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়া রিপা সুলতানা রানী, স্নিগ্ধা ভদ্র, পার্থ মণ্ডল, আলমগীর হোসেন, আল মাহমুদ, আলি হাসান জানান, তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে স্বতঃপ্রণোদিত হয়ে এ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করছেন। সকলের কাছে সাড়াও মিলছে আশানুরূপভাবে। রিপা সুলতানা রানী জানান, তারা আরও দুই দিনের মতো এ সংগ্রহ অভিযান চালিয়ে যাবেন। এরপর সংগৃহীত অর্থ দিয়ে তারা কাপড়, স্যানেটারি সামগ্রী, শুকনো খাবার, শিশু খাদ্য ও ওষুধ কিনে প্যাকেটজাত করবেন। এরপর তারা এসব ত্রাণসামগ্রী নিয়ে যাবেন খুলনার পাইকগাছায়। সেখানে পানিবন্দি হয়ে পড়া ১৪ টি গ্রামের মানুষের মাঝে তারা ত্রাণসামগ্রী বিতরণ করতে চান। এছাড়া দেশের ১২ জেলার বন্যার্ত মানুষের পাশে একইভাবে শিক্ষার্থীরা দাঁড়াতে চান বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!