সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দু:স্থ নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

কলারোয়ায় বেকার- দু:স্থ নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে এডিপি’র অর্থায়নে বৃহস্পতিবার(৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী মোশারাফ হোসেন, জাকির হোসেন ও সমীরন ঘোষ সহ প্রশিক্ষনপ্রাপ্ত উপকারভোগী নারী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা, দু:স্থ ও অস্বচ্ছল মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরন ও অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২২-২৩’ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি)’ র অর্থায়নে উপজেলার প্রায় শতাধিক অস্বচ্ছল ও দু:স্থ নারীদের প্রশিক্ষণ শেষে তাদের জীবন মান উন্নয়নে আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে ওই সেলাই মেশিন ও ভাতা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১