বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নবাগত ইউএনও ও বিদায়ী ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বদলিজনিত বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস।

রবিবার (১ আক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের নতুন ভবনের ইউএনও’র মহোদয়ের নিজস্ব কার্যালয়ে বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসের শেষ কর্মদিবসে নবাগত ইউএনও কৃষ্ণা রায় যোগদান করে দায়িত্ব গ্রহন করেন।

নবাগত ইউএনও কৃষ্ণা রায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসাবে দায়িত্ব পালন শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হিসাবে যোগদান করলেন। তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলার কৃতি সন্তান বলে জানা যায়। এ দিকে বদলিজনিত বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন বলে সূত্র জানায়। যোগদান পর্ব শেষে নবাগত ও বিদায়ী ইউএনওদ্বয়কে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার( এসআই) নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে সহ অতিথিবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা